নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার পারকোল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোয়ালমারী গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি প্রাইভেটকারের চালক ছিলেন। বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান- ময়মনসিংহ থেকে চুয়াডাঙ্গাগামী প্রাইভেটকারের সঙ্গে নাটোর থেকে সিরাজগঞ্জগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক নিহত হন। এ ছাড়া প্রাইভেটকারের এক যাত্রী ও ট্রাকচালক গুরুতর আহত হয়েছেন। তাদেরকে নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
বড়াইগ্রামে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ১
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
