নাটোরের সিংড়ায় ছাতারদিঘী ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) তত্ত্বাবধানে পানাউল্লাহ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। এটি শুক্রবার সকাল ১০টায় উদ্বোধন করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ্ আল রিফাতের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর, বিএডিসি কর্মকর্তা মানিক রতন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল প্রমুখ।
সিংড়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন অধ্যক্ষ আনু এমপি
সিংড়া (নাটোর) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
