রাঙ্গামাটিতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

রাঙ্গামাটিতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৬

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরে মাদকের বিরুদ্ধে জোরালো সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার ৬ জন কথিত মাদক সম্রাটকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৪১ হাজার টাকাসহ গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, সামপ্রতিক সময়ে শহরে মাদক ক্রয়-বিক্রয়ের বিস্তার এবং উঠতি বয়সী কিশোর-তরুণদের মাদকাসক্তির ঝুঁকি বেড়ে যাওয়ায় জেলা পুলিশ কঠোর অবস্থান নেয়। পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব (পিপিএম)-এর নির্দেশনায় ‘জিরো টলারেন্স’- নীতির আওতায় শহরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ দল রাঙ্গামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাঁঠালতলী ধোপাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী সজল দাশের বাড়িতে অভিযান চালিয়ে তাকেসহ মোট ৬ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃরা হলো- সজল দাশ (৩৪), হৃদয় দাশ (২৫), মো. সাইফুল ইসলাম (৩০), বৃন্দাবন বড়ুয়া (৩১), সুমন দাশ (৩৫), কাজল দাশ (২৬)। শহরের কাঁঠালতলী, সুখীনীলগঞ্জসহ কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা। তবে অভিযানের সময় আরও দুইজন আসামি পালিয়ে যায়। এর আগে, গত ২৪ ও ২৫শে মার্চ রাতেও পৃথক অভিযানে ৩০ জন মাদকসেবী ও কারবারিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন