গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রংপুরের গঙ্গাচড়া উপজেলা সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে গঙ্গাচড়া ইউনিয়নের শান্তিপাড়া সংলগ্ন সুন্দর রাস্তার পাশে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ ও বিএনপি কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায়, ছাত্র আন্দোলনের সময় উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে গঙ্গাচড়া মডেল থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫০-২৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। সে মামলায় আজিজুলকে ২২নম্বর আসামি করা হয়। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল ইসলামের নিজ বাড়িতে অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুস ছবুর বলেন, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন