সিলেট-আখাউড়া সেকশনের কুলাউড়া জংশন স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের চক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে। রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া জংশন স্টেশনের প্রবেশেরে আগ মুহূর্তে দু’টি সিগন্যালের মধ্যবর্তী আলালপুর নামক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধ সুধীরের মৃত্যু হয়। সুধীর উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হন। তবে তিনি কীভাবে এই দুর্ঘটনার শিকার হন তা নিশ্চিত করা যায়নি। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আপাতত অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
তিনি আরও জানান, ব্রাহ্মণবাজার থেকে জুড়ী উপজেলায় যেতে হয় সড়ক পথে। কিন্তু যে জায়গায় তিনি মারা গেছেন, তাতে মনে হয় কোন কারণে তিনি সেখানে গিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করতে পারেন।
কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
২৮ মার্চ (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
