বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন বৃটেনের রাজা তৃতীয় চার্লস। দিবসটি উপলক্ষ্যে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান রাজা তৃতীয় চার্লস।
বৃহস্পতিবার দেয়া এক বার্তায় তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারিত্ব, কমনওয়েলথ ভিত্তিক অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার সম্পর্কের কথা স্মরণ করেন। রাজা চার্লস যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে বলেন, তারা ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করছে এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদার করছে।
বর্তমান বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে তিনি ঐক্যের গুরুত্ব তুলে ধরে কমনওয়েলথ কাঠামোর মধ্যে সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
তিনি বাংলাদেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও ধারাবাহিক অগ্রগতি কামনা করেন।
