কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত

কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেট কারের ৫ যাত্রী নিহত

ফন্ট সাইজ:

কুমিল্লার বুড়িচংয়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের ৪ জন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আবদুল মমিন বলেন, ‘সন্ধ্যার দিকে কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে স্টারলাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের চালক ও হাসপাতালে নেয়ার পর আরও চার যাত্রী মারা যান। ওসি বলেন, প্রাইভেটকারে থাকা এক শিশুসহ তিন যাত্রী গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।

M Anisur Rahman

২ মাস আগে

It is a divided road. How collusion happened? Obviously any one of the vehicles were in wrong direction. Inquire please, don’t blame only bus. Most cases rented vehicles run desperately, if the car is rented, it might be responsible for the accident.

M Anisur Rahman

২ মাস আগে

If the car is rented, in most cases, car driver is responsible for the accident. Rented microbus, car are always aggressive in road, defying all rules, take dangerous risks. These recless drivers when collided with bus or truck, they become killer bus or truck. All newspsper trial, bogus!

মন্তব্য করুন