স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরে থানায় থানায় জামায়াতের র‌্যালি

ফন্ট সাইজ:

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা এলাকায় র‌্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দিবসটি ঘিরে দলটির নেতাকর্মীরা নগরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় সংগঠিতভাবে কর্মসূচি পালন করেন। বৃহস্পতিবার সকালে নগরের বায়েজিদ, পাঁচলাইশ, চকবাজার, কোতোয়ালি, হালিশহর, আকবরশাহ, ডবলমুরিং, ইপিজেড, চান্দগাঁও ও পতেঙ্গাসহ বিভিন্ন থানা এলাকায় পৃথক পৃথক র‌্যালি বের করা হয়। এসব র‌্যালিতে দলটির নেতাকর্মীরা জাতীয় পতাকা ও দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন সেøাগান দেন তারা।
চকবাজার থানা: আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, থানা সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ, এরশাদুল ইসলাম জামায়াত নেতা নুর হোসেন, শাহাদাত হোসেন, তাউসিফ সুলতান রাফি, নুরুল আমিন চৌধুরী প্রমুখ। র‌্যালিটি অলি খাঁ মোড় থেকে শুরু হয়ে চন্দনপুরা এক্সেস রোড়ে মুখে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
হালিশহর থানা: মহানগরীর কর্মপরিষদ সদস্য ও হালিশহর থানা জামায়াতের আমীর ফখরে জাহান সিরাজীর সভাপতিত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। এতে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর ডা. শাহাদাত হোসেন, থানা সেক্রেটারি আবুল কালাম আজাদ, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনজুরুল হক প্রমুখ। র‌্যালিটি নয়াবাজার বিশ্বরোড থেকে শুরু হয়ে ওয়াপদা মোড় গিয়ে শেষ হয়।
আকবরশাহ থানা: আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহীন, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ও থানা বিএম সম্পাদক আবদুল মোমেন, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ কামরুল হাসান, জামায়াত নেতা মোহাম্মদ ইউসুফ চৌধুরী, উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি সাজিদ হাসান ও শিবিরের সাবেক থানা সভাপতি রিফাত শরীফ প্রমুখ। র‌্যালিটি ফিরোজশাহ মিনার চত্বর থেকে শুরু হয়ে বিশ্ব কলোনি ও সিডিএ রোড় হয়ে কর্নেল হাটবাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
চান্দগাঁও থানা: চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য ও চান্দগাঁও থানা আমীর মুহাম্মদ ইসমাঈলের সভাপতিত্বে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ। এসময় তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হলে গণভোটের প্রতিফলন নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের কোনো বিকল্প নেই। স্বাধীনতার চেতনা শুধু উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না; বরং তা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নেয়াই হবে স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন। এছাড়া উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নায়েবে আমীর ডা. আবু নাছের, চান্দগাঁও থানার সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি আজাদ চৌধুরী প্রমুখ। র‌্যালিটি জাতীয় পতাকা ও ব্যানারসহ চান্দগাঁও থানার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন