নড়াইলে চাচার ট্রাক্টরের নিচে পড়ে শিশু নিহত

ফন্ট সাইজ:

নড়াইলের লোহাগড়ায় চাচার বালি টানা ট্রাক্টর থেকে পড়ে ভাতিজা নয়ন মোল্যা নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ইটভাটা এলাকার একটি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মোল্যা (১১) শহরের মোচড়া এলাকা উত্তরপাড়ার পিকুল মোল্যার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রতিদিনের মতো মোচড়া উত্তরপাড়ার শ্রমিক আকরাম মোল্যা তার আপন ভাতিজা নয়নকে সঙ্গে নিয়ে পাশে মধুমতী নদী থেকে ট্রাক্টরে বালুভর্তি করে মোচড়ার দিকে ফিরছিলেন। ওই সময় ভাতিজা নয়ন বালুভর্তি ট্রাক্টরের উপরে বসে ছিল। ট্রাক্টরটি বেলটিয়া ইটভাটার কাছে এলে সড়কের পাশে থাকা বাঁশে হঠাৎ আঘাত লেগে ভাতিজা নয়ন ট্রাক্টরের উপর থেকে ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নিচে পড়ে মাথা থেঁতলে গিয়ে মারা যায়। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওসি আব্দুর রহমান জানান, ভুক্তভোগীদের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন