নারায়ণগঞ্জের বন্দরে অটোরিকশার ধাক্কায় ফেরদৌসি (৫৮) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে নাসিক ২৩নং ওয়ার্ড কবিলের মোড় পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌসি খাদিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত নুরুজ্জামানের কন্যা ও মৃত জমসেরের স্ত্রী।
জানা গেছে, সকালে নিজ বাসা থেকে নবীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ফেরদৌসি। পথে কবিলের মোড় পূর্বপাড়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত্যু ঘোষণা করেন।
বন্দরে অটোরিকশার ধাক্কায় পথচারী নিহত
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
