রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের উপর উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় সাময়িকভাবে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বেলা দেড়টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ আহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, গুরুতর একজনকে চট্টগ্রামে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানায়, রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে ভেতরে ও ছাদে ৫০-৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস সাপছড়ির কলাবাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে ডান দিকে উল্টে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা কমবেশি সকলেই আহত হয়। আহতরা গাড়ির কাঁচ ভেঙে বের হয়ে যায়। এ সময় গাড়ির সুপারভাইজার মাথায় ও পায়ে এবং ড্রাইভার পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনায় সর্বমোট ২০ জনকে হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আহতদের মধ্যেই একজনের অবস্থা অতি গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে রেফার্ড করা হয়েছে।
রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০
রাঙ্গামাটি প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
