মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সকাল ১১টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া, প্রাণিসম্পদের ডা. মতিউর রহমান, ওসি মেহেদী মাকসুদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু, কেন্দুয়া প্রেস ক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, জমিয়তে উলামায়ে বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ফারুকী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের নেতা কবির হোসেন ও অলি উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল আহাদ। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন, বিএনপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দুয়ায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
