কলাপাড়ায় মৃত্যুর ৯৯ দিন পর অনুষ্ঠিত হচ্ছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

ফন্ট সাইজ:

পটুয়াখালীর কলাপাড়ায় মৃত্যুর ৯৯ দিন পর অনুষ্ঠিত হচ্ছে রাখাইন সম্প্রদায়ের ধর্মীয় গুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান। গতকাল সকাল ১১টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বৌদ্ধ বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ৩ দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠান ঘিরে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে আগমন ঘটেছে হাজারো রাখাইন নর-নারীর। বিহার সংলগ্ন এলাকায় বসেছে অস্থায়ী দোকানপাট। দীর্ঘদিন পর ব্যতিক্রমী এ অনুষ্ঠান দেখতে ভিড় করছেন স্থানীয়রা। তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উকোইন্দা মহাথেরো ২০২৫ সালের ১৭ই ডিসেম্বর পরলোক গমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে রাখা হয়। অন্তিম রথযাত্রা, শবদেহ পালং দোলনা শান্তিরকুঠি দানকারীদের হাতে হস্তান্তরকরণ, ভিক্ষু সংঘের পিণ্ড দান, ভিক্ষু সংঘ, মহাথেরোর শবদেহ ছন্দোগুণ দ্বারা এবং নিত্য ও রথযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান শেষে শনিবার বিকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন