সাতক্ষীরার শ্যামনগরে পেট্রোল পাম্পে বাইকে তেল নিতে আসা বাইক চালকদের কষ্টের কথা বিবেচনা করে পাম্প মালিক স্বল্প মূল্যে খিচুড়ি ও পানির ব্যবস্থা করেছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় বাইকে তেল দেয়া শুরু হলেও বাইকের লাইন শুরু হয়েছে রাত ৩টা থেকে। রোদে দীর্ঘ দুই কিলোমিটার পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকা বাইক চালকদের কষ্টের কথা চিন্তা করে শ্যামনগরের আশা পেট্রোলিয়ামের মালিক আরব আলী স্বল্প মূল্যে এ খিচুড়ি ও পানির ব্যবস্থা করেছেন। তেল নিতে আসা বাইক চালকরা জানান, তেল নেয়ার জন্য গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ক্ষুধা এবং ক্লান্ত হয়ে পড়ছে মানুষ। তাদের কথা বিবেচনা করে খিচুড়ি ও পানির ব্যবস্থা করেছেন পাম্প মালিক। প্রতি প্লেট খিচুড়ি মূল্য ৪০ টাকা আর এক বোতল পানি ১০ টাকা। অনেক বাইক চালকরা কিনে খাচ্ছে এ খিচুড়ি ও পানি, তবে কিছু বাইক চালককে বাসা থেকে ভাত নিয়ে এসে খেতে দেখা যায়।
শ্যামনগরে পাম্পে তেল নিতে আসা বাইক চালকদের জন্য খিচুড়ির ব্যবস্থা
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
