পটুয়াখালীতে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোলের ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ ঘটনা ঘটে। জেলা প্রশসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদারের সভাপতিত্বে ও শিক্ষক সোনামণির সঞ্চালনায় সংবর্ধনা সভায় জেলা জমিয়তে ওলামায়ে বাংলাদেশের সভাপতি মাওলানা আব্দুল্লাহ হক কাওসারী তার বক্তব্যে মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান নাই বলে মন্তব্য করেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তীব্র প্রতিবাদ করেন এবং তীব্র নিন্দা জানান। এ সময় হট্টগোল হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। সভায় জেলা জমিয়তে ওলামা পার্টির সভাপতি আব্দুল্লাহ হক কাওসারী বক্তব্যের প্রতিবাদ করেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ফোরকান মাস্টার, বীর মুক্তিযোদ্ধ হাবিবুল হোসেন আলম, বীর মুক্তিযোদ্ধা কাসেম মুসল্লী, বীর মুক্তিযোদ্ধা সিরাজ মোল্লা, মুক্তিযোদ্ধার সন্তান কাজী দেলোয়ার হোসেন দিলীপ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহিদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, পৌর প্রশাসক ডিডিএলজি’র উপ-পরিচালক উপ-সচিব জুয়েল রানা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ এডভোকেট, বীর মুক্তিযোদ্ধা ড. আনোয়ার হোসেন, জেলা বিএনপি’র সভাপতি জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, জেলা জামায়াতের আমীর এডভোকেট নাজমুল আহসান, জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান খান প্রমুখ।
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে হট্টগোল
পটুয়াখালী প্রতিনিধি
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
