কক্সবাজারের উখিয়ায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আনজিমান পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের নিকটবর্তী এলাকায় চলাচলের সময় হঠাৎ মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন ওই যুবক। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত জুড়ে এখনো মাইন ঝুঁঁকি থাকায় সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সীমান্তে মাইন বিস্ফোরণ
রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
