মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মেহেরপুরে বাঁশবাগান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত একজন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ সদস্যরা। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক একটি বাঁশবাগানের ভেতর দিয়ে মাঠে যাচ্ছিলেন। এসময় বাঁশবাগানের মধ্যে একজন ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। এসময় পুলিশকে খবর দিলে, মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়। মরদেহটির মুখমণ্ডল পোড়ানো রয়েছে। সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহটির পরিচয় জানার চেষ্টা চলছে এবং ঘটনার নেপথ্যে কী কারণ থাকতে পারে তা খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন