চকরিয়ায় বাসের চাপায় দুই পর্যটকের মৃত্যু

চকরিয়ায় বাসের চাপায় দুই পর্যটকের মৃত্যু

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পযর্টকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হন। বৃহস্পতিবার ভোররাত ৪টা ১০ মিনিটে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার বরইতলী ইউনিয়নের বানিয়াছড়া ভিলেজার পাড়া করিম বাবুর্চির বাড়ির সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন। নিহতরা হলেন- ঢাকা ডিএমপি’র উত্তরখান উপজেলার আটি পাড়ার শহীদ ভূঁইয়ার পুত্র শরিফুল ইসলাম (৩০) এবং একই এলাকার অলিউল ইসলামের পুত্র রাইসুল ইসলাম শিশির (৩০)।
চিরিঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, চট্টগ্রাম হতে কক্সবাজারগামী লাল-সবুজ পরিবহনের একটি বাসের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে একই লেনে থাকা একটি মোটরসাইকেল ও একটি অজ্ঞাতনামা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীসহ ৩ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ২ মোটরসাইকেল আরোহীকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, লাল-সবুজ পরিবহন চালক পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। লাল- সবুজ পরিবহন ও মোটরসাইকেলটি চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন