রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

রাঙ্গামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৯

ফন্ট সাইজ:

রাঙ্গামাটি শহরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৯ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে অভিযানে শহরের রিজার্ভ বাজার, আসাম বস্তিসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম (৩৫), মো. রিদোয়ান (২৯), মো. শহিদুল ইসলাম (৩৮), বাপ্পি বড়ুয়া (৩২), প্রিয়তোষ দাস (৪০), মো. ইমরান (১৮), আব্দুল মান্নান (১৭), পারভেজ মোশারফ (২৩), মো. নাজমুল হুদা (২০), রায়হান (২২), নরায়ণ মজুমদার (৪৮), শাহ পরান (২৫), শিফাত উদ্দিন সয়ন (২৫), নয়ন চৌধুরী (৩০), অশেষ চন্দ্র ঘটক (২৪), আকাশ দেব (২৫), প্রতীম দেব (২২), নিলয় দেবনাথ (২১) ও মো. শাহিন (২৬)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তাদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন জানিয়েছেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির জন্য হুমকি। দেশের ভবিষ্যৎ নির্ভর করে যুব সমাজের ওপর। অথচ মাদকাসক্তি ধীরে ধীরে তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সুস্থ বিনোদন, খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে যুবকদের মাদক থেকে দূরে রাখা জরুরি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের সচেতন করে তুলতে হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন