সিলেটে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

সিলেটে স্বাধীনতা দিবসে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

ফন্ট সাইজ:

সিলেটে মহান স্বাধীনতা দিবসে ভোর থেকে নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শুরু হয়। প্রথমে মুক্তিযোদ্ধা সংসদ ও পরে প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধা অর্পণ করা হয়। এদিকে- সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পরে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপি’র সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর নেতৃত্বে সিলেট জেলা বিএনপি’র নেতৃবৃন্দ পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় জেলা বিএনপি’র নেতৃবৃন্দের পাশাপাশি সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা বিএনপি’র আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া নগর বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন