‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া সরকারের পবিত্র দায়িত্ব’

‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়া সরকারের পবিত্র দায়িত্ব’

ফন্ট সাইজ:

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে গণতন্ত্রকে আরও সুপ্রতিষ্ঠিত করা এখন সময়ের দাবি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশকে এগিয়ে নেয়া হবে। একইসঙ্গে লাখো বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সরকারের পবিত্র দায়িত্ব। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মিজানুর রহমান মিনু বলেন, সারা বিশ্ব যেমন জার্মানির হিটলারকে ঘৃণা করে, তেমনি স্বাধীনতার বিরোধিতাকারীদের প্রতিও মানুষের ঘৃণা চিরকাল থাকবে। ভূমিমন্ত্রী বলেন, মায়ের ভাষার জন্য পৃথিবীতে বাঙালির মতো ত্যাগের নজির বিরল। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয় বাঙালি জাতিকে বিশ্বের বুকে গর্বিত জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অর্জন রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন