বানিয়াচংয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ৫০

ফন্ট সাইজ:

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে আখলিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন এবং উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এছাড়াও বাড়িতে দেয়া হয়েছে আগুন এবং ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে ভাঙচুর। বুধবার দিবাগত রাতে বানিয়াচং উপজেলার ৮নং খাগাউড়া ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষে ঘটনাটি ঘটে। নিহত আখলিমা বেগম একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, গুণই গ্রামের সালেহ আহমদ মেম্বার ও কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার রাতে উভয়পক্ষের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের নারী-পুরুষসহ অন্তত ৫০ জনের মতো আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা তিনটি দোকান ভাঙচুর করা হয় ও এক?টি বাড়ি?তে আগুন দেয়া হয়। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন