পাকিস্তানের বিশেষ অনুরোধে ইসরাইল তাদের ‘হিটলিস্ট’ বা হত্যার তালিকা থেকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফকে সাময়িকভাবে বাদ দিয়েছে। বৃহস্পতিবার রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট পাকিস্তানের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রের তথ্য মতে, ইসরাইলিদের কাছে এই দুই নেতার অবস্থান ছিল এবং তারা তাদের লক্ষ্যবস্তু করতে চেয়েছিল। তবে পাকিস্তান যুক্তরাষ্ট্রের কাছে যুক্তি দেয় যে, যদি এই শীর্ষ নেতাদেরও নির্মূল করা হয়, তবে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না। এরপরই ওয়াশিংটনের অনুরোধে ইসরাইল পিছিয়ে আসে।
এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল। সংবামমাধ্যমটি জানিয়েছে, সম্ভাব্য শান্তি আলোচনার পথ প্রশস্ত করতে এই দুই কর্মকর্তাকে চার থেকে পাঁচ দিনের জন্য তালিকা থেকে সরানো হয়েছে। যদিও সেখানে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ করা হয়নি। তবে পাকিস্তান, মিশর এবং তুরস্ক বর্তমানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিশেষ করে ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের সরাসরি যোগাযোগ রয়েছে। যা অন্য অনেক দেশের জন্য বর্তমানে বন্ধ।
বর্তমানে ইরান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাঠানো ১৫-দফার প্রস্তাব পর্যালোচনা করছে। যা পাকিস্তানের মাধ্যমেই পাঠানো হয়েছে। এই প্রস্তাবে ইরানের মজুদকৃত ইউরেনিয়াম সরিয়ে ফেলা, সমৃদ্ধকরণ বন্ধ করা এবং ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম সীমিত করার মতো শর্ত রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, ইরান চুক্তির জন্য মরিয়া। যদিও আরাগচি জানিয়েছেন তারা প্রস্তাবটি দেখছেন কিন্তু যুদ্ধ বন্ধে আলোচনার কোনো তাৎক্ষণিক পরিকল্পনা নেই।
ইসরাইলি সামরিক মুখপাত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিয়ে মন্তব্য করতে অস্বীকার করলেও জানিয়েছেন যে, প্রতিটি অভিযানের আগে তাদের একটি কঠোর প্রক্রিয়া অনুসরণ করা হয়। তবে গত সপ্তাহে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছিলেন, কোনো ইরানি কর্মকর্তাই তাদের হামলার আওতার বাইরে নন।
আপাতত আরাগচি ও গালিবাফকে ‘হত্যার তালিকা’ থেকে বাদ দিয়েছে ইসরাইল
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৭ঃ৩৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Mustafizur Rahman
২ মাস আগেWe don't get it why the Iranian Gov has been tolerating all these killings. Israel is a tiny country. If it continues with this barbaric killing, Iran should make it exactly like Gaza.