ভিয়েতনামের বিপক্ষে শুরুর একাদশে হামজা

ভিয়েতনামের বিপক্ষে শুরুর একাদশে হামজা

ফন্ট সাইজ:

প্রীতি ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচে হামজা চৌধুরীর খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে এই মিডফিল্ডারকে নিয়ে শুরুর একাদশ সাজিয়েছেন হেডকোচ হ্যাভিয়ের কাবরেরা।
ভিয়েতনামের হ্যানয়ে হাং জু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। দীর্ঘ ২৫ বছর পর ফুটবল মাঠে ভিয়েতনাম-বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে। ফিফার র‌্যাংকিংয়ে দুই দেশের পার্থক্য অনেক। বাংলাদেশ ১৮১ নম্বরে। ভিয়েতনাম রয়েছে ১০৫ নম্বরে, বাংলাদেশ ৭৮ ধাপ পিছিয়ে।

গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কোচ হ্যাভিয়ের কাবরেরা তাকে একাদশে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন। তবে ভিয়েতনামের বিপক্ষে তিনি একাদশেই আছেন। গোলরক্ষক পজিশনে পরিবর্তন এসেছে। বসুন্ধরা কিংসে নিয়মিত না খেলা মেহেদী হাসান শ্রাবণকে আজ একাদশে রেখেছেন কোচ। ডিফেন্সে রয়েছেন শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন। সোহেল রানা সিনিয়র অধিনায়কের আর্মব্যান্ড পেয়েছেন। আগের ম্যাচে কার্ড জটিলতায় না খেলতে পারা ফাহমিদুল একাদশে ফিরেছেন। সামিত সোম, জায়ান আহমেদও থাকছেন আক্রমণে।
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ তপু, হামজা চৌধুরী, মিরাজুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজী, ফাহামিদুল ইসলাম, সোহেল রানা, জায়ান আহমেদ, সাদ উদ্দিন, সামিত সোম।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন