অভিষেকে জোড়া গোলের পর যা লিখলেন সুলিভান

অভিষেকে জোড়া গোলের পর যা লিখলেন সুলিভান

ফন্ট সাইজ:

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। আর এই জয়ের নায়ক যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি স্ট্রাইকার রোনান সুলিভান। লাল-সবুজের জার্সিতে জোড়া গোল করে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন তিনি। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি পোস্ট দেন রোনান। প্রথমটিতে লেখেন, ‘ঔড়ন ফড়হব. ইৎধপব ড়হ সু ভরৎংঃ ধঢ়ঢ়বধৎধহপবব্থ- অর্থাৎ, কাজ শেষ। অভিষেক ম্যাচেই জোড়া গোল। আর দ্বিতীয় পোস্টে বলেন, ‘ইরম সড়সবহঃ. ইরম ভরহরংয্থ- বড় মুহূর্ত, দারুণ সমাপ্তি। পোস্ট দুটিই তার আত্মবিশ্বাস আর আনন্দেরই প্রতিফলন। মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশের। তবে প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি দলটি। মাঝমাঠে কিছুটা অগোছালো পাসিংয়ের কারণে আক্রমণে ধার থাকলেও সফলতা আসেনি। বিরতির পর বদলে যায় চিত্র। ৫৩ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া রোনানের দুর্দান্ত ফ্রি-কিক সরাসরি জালে জড়িয়ে বাংলাদেশকে এগিয়ে দেয়। গোলটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল, আর সেটিও ছিল অসাধারণ এক মুহূর্ত। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের নিখুঁত ক্রস থেকে হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন রোনান। আগামী শনিবার ভারতের বিপক্ষে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন