ব্রাহ্মণবাড়িয়ায় গণহত্যা দিবসে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভা

ফন্ট সাইজ:

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য অফিস ও প্রেস ক্লাবের উদ্যোগে পৃথকভাবে গণহত্যা এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে আলোচনা সভা হয়েছে। বুধবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘২৫শে মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ’ ও আলোচনা সভা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ মো. আবদুর রউফ, সিভিল সার্জন ডা. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী এবং বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ।

এদিকে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস পালনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে বুধবার দুপুরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, সিনিয়র সাংবাদিক মনজুরুল আলম, সাদেকুল ইসলাম, ক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সৈয়দ মো. আকরাম হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাভিশনের জেলা প্রতিনিধি আশিকুল ইসলাম, একাত্তর টেলিভিশনের প্রতিনিধি জালাল উদ্দিন রুমী, এনটিভি’র শিহাব উদ্দিন বিপু, আরটিভি’র আজিজুর রহমান পায়েল, মাছরাঙা টেলিভিশনের প্রতিনিধি আশেক মান্নান হিমেল, এশিয়ান টিভি’র হাবিবুর রহমান পারভেজ, এশিয়া পোস্ট জেলা প্রতিনিধি মাজহারুল ইসলাম অভি প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন