ইসরাইলের এক বিমান হামলায় ইরানের শীর্ষ নেতার প্রধান উপদেষ্টা ও অভিজ্ঞ কূটনীতিক আলি লারিজানি নিহত হওয়ার পর, তেহরানের নতুন নিরাপত্তা প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ বাঘের জোলঘাদর। মঙ্গলবার তাকে ইরানের ‘সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল’-এর সচিব হিসেবে নিযুক্ত করা হয়। সাবেক এই রেভল্যুশনারি গার্ড (আইআরসিজি) কমান্ডার ইতিপূর্বে দেশটির এক্সপিয়েন্সি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলি লারিজানির মৃত্যু ইরান সরকারের জন্য এক অপূরণীয় ক্ষতি, কারণ বিভিন্ন ক্ষমতার ভরকেন্দ্রের মধ্যে সমন্বয় এবং বহির্বিশ্বের সঙ্গে দরকষাকষিতে তার দীর্ঘ অভিজ্ঞতা বর্তমানে তেহরানের জন্য অত্যন্ত জরুরি ছিল। এ খবর দিয়েছে এনডিটিভি।
২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। ওই হামলায় দেমটির সর্বেঠচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। পরে প্রতিশোধমূলক পাল্টা হামলা শুরু করে ইরান। ত্রিমুখী এই সংঘর্ষে নিহতের সংখ্যা ইতিমধ্যেই কয়েক হাজার ছাড়িয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ইরানে ১৫০০ জনের বেশি এবং লেবাননে ১০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া ইসরাইলে ১৫ জন এবং মার্কিন বাহিনীর ১৩ জন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থল ও জলপথে অসংখ্য বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি ইরান ও লেবাননের লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।
ইরানের নতুন নিরাপত্তা প্রধান মোহাম্মদ জোলঘাদর
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৫ মার্চ (বুধবার), ২০২৬, ১২ঃ১৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
