জামিন পেলেন ইনু, মেনন ও মানিক

মানহানির মামলা

জামিন পেলেন ইনু, মেনন ও মানিক

ফন্ট সাইজ:

সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে এ আদেশ দেন। ডিএমপি’র প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা গেছে, আসামি ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

২০২৪ সালের ২২শে আগস্ট জিয়াউল হক নামে এক আইনজীবী বাদী হয়ে আদালতে মানহানির মামলাটি দায়ের করেন। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেয়।
মামলার অভিযোগে বলা হয়, সাবেক বিচারপতি মানিক ২০২২ সালের ৩রা অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে মানহানিকর কথা বলেন। এর আগে ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি একটি সেমিনারে বক্তব্য দিতে গিয়েও তিনি মানহানিকর কথা বলেন। ইনু ও মেননের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, তারা ২০১৩ সালের ১৯শে জুলাই ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এ ছাড়াও আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার সম্পর্কেও বিরূপ ও মানহানিকর বক্তব্য দেন।

NO NAME

২ মাস আগে

ADER JABIN KE KARAY HAI JANINA ARADALAL

আব্দুল হালিম

২ মাস আগে

জুলাই আন্দোলনে গণহত্যার প্রমান অডিও রেকর্ড থাকা সত্তেও এদের জামিন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন জাগতে শুরু হয়েছে যে, এই গণহত্যাকারীদের বিচার হবে? আর এই খুনিদের রক্ষা করার জন্য- ই তাজুল ইসলামকে সরিয়ে দেয়া হয়েছে?

Md. Shah Alam Khan

২ মাস আগে

এই তিন ভারতীয় দালাল আওয়ামী লীগের দোসর বাংলাদেশকে ভারতের অংগরাজ্য বানাতে চেয়েছিল। এদের জামিন কি করে হয়!

মন্তব্য করুন