ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে সিয়াম আহমেদ অভিনীত ডার্ক-থ্রিলার সিনেমা ‘রাক্ষস’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে ব্যাপক আগ্রহ। স্টার সিনেপ্লেক্সে শুরুতে ১৪টি শো প্রদর্শিত হলেও দর্শক চাহিদার কারণে তা বেড়ে ২০টির বেশি হয়েছে। সিনেমায় সিয়ামের নতুন অবতারে ভক্তরা মুগ্ধতা প্রকাশ করছেন। পাশাপাশি ছবির গল্পেরও প্রশংসা করছেন।
শো বাড়লো ‘রাক্ষস’র
স্টাফ রিপোর্টার
২৫ মার্চ (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
