জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভল্টার স্টেইনমায়ার একটি কঠোর ভাষণের মাধ্যমে ডনাল্ড ট্রাম্পকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুলনা করেছেন। তিনি ইরানের যুদ্ধকে ‘বিপর্যয়কর’ সিদ্ধান্ত এবং ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন’ বলে অভিহিত করেন। জার্মানির পররাষ্ট্র দপ্তরের ৭৫তম বার্ষিকী উপলক্ষে দেয়া এক বক্তৃতায় তিনি বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ নিয়ে খুব বেশি সন্দেহ নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ওপর আসন্ন হামলার যে যুক্তি দেখানো হচ্ছে, তা বিশ্বাসযোগ্য নয়। তার মতে, মার্কিন গোয়েন্দা সংস্থার একাংশও সম্ভবত এই মতের সঙ্গে একমত। স্টেইনমায়ার বলেন, এই যুদ্ধ একটি রাজনৈতিকভাবে বিপর্যয়কর ভুল এবং এটাই আমাকে সবচেয়ে বেশি হতাশ করে। এই যুদ্ধ এড়ানো যেত এবং এটি একটি অপ্রয়োজনীয় যুদ্ধ। জার্মান প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক ও নিরপেক্ষ অবস্থানে আছেন। ডনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের মধ্যে তুলনাও টানেন তিনি। বলেন, আমি যেমন বিশ্বাস করি ২৪ ফেব্রুয়ারি ২০২২ সালের আগে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আর আগের অবস্থায় ফিরবে না, তেমনি আমি বিশ্বাস করি ২০ জানুয়ারি ২০২৫ সালের আগে ট্রান্সআটলান্টিক সম্পর্কেও আর আগের অবস্থায় ফেরা সম্ভব নয়।
২৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখটি ইউক্রেন আক্রমণের প্রসঙ্গ, আর ২০ জানুয়ারি ২০২৫ তারিখটি ডনাল্ড ট্রাম্পের দ্বিতীয় অভিষেকের দিনকে নির্দেশ করে। স্টেইনমায়ারের এই মন্তব্য জার্মান সরকারের প্রচলিত নীতির থেকে একটি বড় পরিবর্তন নির্দেশ করে। জার্মানি সাধারণত ইরানের যুদ্ধ আন্তর্জাতিক আইন মেনে চলছে কিনা সে বিষয়ে প্রকাশ্যে মতামত দেয়া এড়িয়ে চলেছে।

,A R Sarker
২ মাস আগেআমেরিকা ইসরায়েলকে একঘরে করে রাখা যায় ইরান সে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। এখন সুযোগ টা নিলেই হয়।