ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ইরানে হামলার দায় প্রতিরক্ষা মন্ত্রীর ওপর চাপালেন ট্রাম্প

ফন্ট সাইজ:

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে, তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথই হয়তো যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে প্ররোচিত করেছেন। সোমবার গণমাধ্যমকে ট্রাম্প জানান, তার টিমের মধ্যে হেগসেথই প্রথম ব্যক্তি যিনি তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর প্রস্তাব দিয়েছিলেন।

টেনাসির মেমফিসে ‘সেফ টাস্ক ফোর্স’ রাউন্ডটেবিল বৈঠকে পেন্টাগন প্রধানকে পাশে বসিয়ে ট্রাম্প বলেন, আমি পিটকে (হেগসেথ) কল করলাম, জেনারেল ড্যান কেইনকে কল করলাম। আমাদের অনেক মহান মানুষকে আমি কল করেছিলাম। বলেছিলাম, চলুন কথা বলি। মধ্যপ্রাচ্যে আমাদের সমস্যা আছে। ইরান নামে এমন একটি দেশ আছে যারা ৪৭ বছর ধরে ‘সন্ত্রাসের মদতদাতা’ এবং তারা পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি পৌঁছে গেছে। আমরা চাইলে মধ্যপ্রাচ্যে একটা ছোট সফর করে এই সমস্যাটি মিটিয়ে ফেলতে পারি।
হেগসেথের দিকে ফিরে ট্রাম্প আরও যোগ করেন- পিট, আমার মনে হয় তুমিই প্রথম মুখ খুলেছিলে এবং বলেছিলে চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না।

এ সময় তিনি হেগসেথের প্রশংসা করেন এবং দাবি করেন যে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের খুব ভালো আলোচনা চলছে। যদিও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম দুই দেশের মধ্যে কোনো ধরনের আলোচনার খবর অস্বীকার করেছে।

এর আগে ট্রাম্প বলেছিলেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই যুদ্ধের বিষয়ে ট্রাম্পের চেয়ে কম উৎসাহী ছিলেন। ব্লুমবার্গের একটি রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং রক্ষণশীল মিডিয়া মোগল রুপার্ট মারডক ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সওয়াল করেছিলেন। অন্যদিকে ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস এ বিষয়ে সন্দিহান ছিলেন।

গত সপ্তাহে ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট যুদ্ধ নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করার সময় দাবি করেছিলেন, ইসরাইলই যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে এনেছে।
সূত্র: এনডিটিভি।

Engr. Mostafa Kamal

২ মাস আগে

কথা সত্য নয় ।

Shihab Rahman

২ মাস আগে

কথা ঠিক।যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ একজন প্রো ইসরাইলী!তাকে ইহুদী এবং ইসরায়েলের দাস বললে অত্যুক্তি হবে না!সে একজন খৃস্টান ক্রুসেডার।আমেরিকান ক্রুসেডার নামক একটি বইয়ের লেখকও সে..

রফিক

২ মাস আগে

যাকে পছন্দ করিনে এমন মানুষ নিয়ে নেতিবাচক কথা বললেও তাঁকে 'সে' বা তুচ্ছ সম্বোধনে কথা বলা নিম্ন রুচির পরিচায়ক। আমাদের কালচারে অনেক মানুষকে অভব্যতা ও অসৌজন্যের সাথে করা বলবার প্রবণতা লক্ষ্য করা যায়।

মোঃ মাহবুবুল হক

২ মাস আগে

নাটক ।
দুনিয়ার মানুষ কিছু দেখে না,বুঝে না। সব বুঝে নেতানিয়াহূ আর ট্রাম্প। ইসরাইল এই যুদ্ধে মূল ইন্ধন দাতা এবং ইসরাইল মূলতঃ এই যুদ্ধে আমেরিকা কে সুকৌশলে অপব্যবহার করেছে।স্থির অবিতর্কিত নিরেট অপ্রিয় বাস্তব সত্য ।
ধন্যবাদ ।
আল্লাহ হাফেজ।

Engr. Mostafa Kamal

২ মাস আগে

Devil

মন্তব্য করুন