ট্রাম্পের প্রেসক্রেনডেন্সিয়াল নীতি বাতিল করায় পেন্টাগনের সংবাদ কক্ষ বন্ধের ঘোষণা

ট্রাম্পের প্রেসক্রেনডেন্সিয়াল নীতি বাতিল করায় পেন্টাগনের সংবাদ কক্ষ বন্ধের ঘোষণা

ফন্ট সাইজ:

সাংবাদিকদের জন্য ডনাল্ড ট্রাম্প প্রশাসনের জারি করা নতুন পরিচয়পত্র বা ‘ক্রেনডেন্সিয়াল’ নীতি বাতিল করায় পেন্টাগন থেকে মিডিয়া অফিসগুলো সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

গত বছর ট্রাম্প প্রশাসন একটি নতুন নিয়ম জারি করেছিল, যেখানে সাংবাদিকদের একটি নথিতে স্বাক্ষর করা বাধ্যতামূলক ছিল। ওই নথিতে প্রতিশ্রুতি দিতে হতো যে, তারা কোনো গোপন তথ্য প্রকাশ করবেন না বা পেন্টাগন কর্তৃক অনুমোদিত নয় এমন কোনো তথ্য সংগ্রহের চেষ্টা করবেন না। এই শর্ত পূরণ করলেই কেবল পেন্টাগনে সংবাদ সংগ্রহের জন্য প্রয়োজনীয় প্রেস ক্রেনডেন্সিয়াল বা পরিচয়পত্র দেয়া হতো।

নিউ ইয়র্ক টাইমস-এর করা একটি মামলার প্রেক্ষিতে গত শুক্রবার আদালত এই নিয়ম বাতিল করে দেয়। সংবাদমাধ্যমটির যুক্তি ছিল, এই নিয়ম সাংবাদিকদের বাকস্বাধীনতা খর্ব করে।
পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল জানিয়েছেন, পেন্টাগন তাদের বিখ্যাত ‘করেসপন্ডেন্টস করিডোর’ বন্ধ করে দিচ্ছে এবং প্রেস অফিসগুলোকে একটি নামহীন অ্যানেক্স বা সংযুক্ত ভবনে সরিয়ে নেয়া হচ্ছে।

নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকরা আগের মতোই সংবাদ সম্মেলনে অংশ নিতে পারবেন এবং সাক্ষাৎকারের জন্য পেন্টাগন ভবনে যেতে পারবেন। তবে ভবনের ভেতরে অবস্থানকালে তাদের সার্বক্ষণিক কর্মকর্তাদের প্রহরায় (এসকর্ট) থাকতে হবে।
সূত্র: আল জাজিরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন