একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটারদের ভিড়

ঢাকা-১১

একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটারদের ভিড়

ফন্ট সাইজ:

ঢাকা-১১ আসনে সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়ছে। একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রেও সকাল থেকেই ভোটারদের সরব উপস্থিতি দেখা যায়। তবে উপস্থিতির দিক থেকে পুরুষ ভোটারদের সংখ্যাই বেশি; নারী ভোটারদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম চোখে পড়ছে।
সরজমিন দেখা যায়, ভোটাররা সকাল থেকেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ালেও নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু না হওয়ায় কিছুটা অপেক্ষা করতে হয়। ৭টা ৩৫ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়।  পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা তৎপর রয়েছেন।
এই কেন্দ্রেই ভোট দেওয়ার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলামের। ভোটগ্রহণ শুরু হলে উপস্থিতি আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন