ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ

ইরানজুড়ে প্রচণ্ড বিস্ফোরণ

ফন্ট সাইজ:

রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  ইরানের বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে চালানো হামলায় একজন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে আল–জাজিরা।

তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাঞ্চলে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হামলার মুখে ইরানের আরও অনেক শহরেই বিস্ফোরণের ঘটনা ঘটছে। খোররামাবাদ ও উর্মিয়া শহরের দুটি আবাসিক এলাকায় হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

এদিকে ইসফাহান, কারাজ ও আহভাজেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি হাসপাতালও হামলার কবলে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

,A R Sarker

২ মাস আগে

আমাদের শুধু খবর পড়া এবং হাহুতাস করা ছাড়া যেন আর কিছু করার নাই।

মোস্তাফিজুররহমান পীরগনজ রংপুর

২ মাস আগে

আখেরী নবীর আমল থেকে আনেক যুদ্ধ্য হয়েছে কিন্তু আনেক আঘাতেই হয়েছে তবে কোন যুদ্ধ্য পরাযয় হয় নাই তবে আনেক কষ্ট এবং ধরয্য সহকারে অপেক্ষা করতে হবে আল্লাহ অবস্যই জয়ের পথেই নিয়া যাবে

মন্তব্য করুন