দর্শনার্থীদের চাপে মেট্রোরেল ও সড়কে উপচে পড়া ভিড়

ফন্ট সাইজ:

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে সারাদিন ঘুরাঘুরি শেষে সন্ধ্যায় একযোগে দর্শনার্থীরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়ায় রাজধানীর বিভিন্ন মেট্রো স্টেশন ও সড়ক গুলোতে দেখা দিয়েছে উপচে পড়া ভীড়।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ও তীব্র যানজট দেখা গেছে।
মেট্রোরেলের বেশ কয়েকটি স্টেশনে তীব্র ভিড় থাকায় টিকিট কাটতে ও মেট্রো রেলে চড়তেও দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। এসময় অনেক যাত্রী
স্টেশনের মেঝেতে বসে বিশ্রাম নেন।

ওদিকে সড়কগুলোতেও দেখা যায় তীব্র গণপরিবহন সংকট। রাস্তায় গণপরিবনের সংখ্যা কম থাকার সিএনজি-রিকশার মতো ছোট পরিবহনগুলোতে নির্ভর হয়ে ঘরে ফিরতে হয়েছে অধিকাংশ দর্শনার্থীদের।
গণপরিবহনগুলোকে যাত্রী তোলার আগেই বাড়তি ভাড়া কথা জানিয়ে দিতে দেখা যায়
। বাড়তি ভাড়া দিয়েও বাসে জায়গা না হওয়ায় পরে বাধ্য হয়ে ছোট পরিবহন বেছে নেন অনেকে।
তবে বিজয় স্বরনী, ফার্মগেট, কাওরানবাজার ও শাহবাগের মতো এলাকায় দর্শনার্থীদের তীব্র যানজট দেখা গেলেও পল্টন, মতিঝিল, গুলিস্তানসহ অনেকে জায়গাতে ফাঁকা দেখা গেছে। মতিঝিল মতিঝিল থেকে উত্তরার উদ্দেশ্যে যাওয়া মেট্রোরেলেও যাত্রীসংখ্যা কম দেখা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন