খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

খিলগাঁওয়ে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ২

ফন্ট সাইজ:

রাজধানীর খিলগাঁও এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মো. সাফায়েত হোসেন ওরফে সেন্টু (৪৪) ও মো. সবুজ ওরফে ইমন (২৫)।

রোববার (২২ মার্চ) সকালে খিলগাঁও থানার শেখের জায়গা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়৷
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে দুই ব্যক্তি একটি প্রাইভেটকারসহ সন্দেহজনকভাবে এলাকায় অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। এ ঘটনায় খিলগাঁও থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার দুইজন একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তারা অস্ত্র ও গুলি নিজেদের কাছে রেখেছিল।
এছাড়া সাফায়েতের বিরুদ্ধে খুন, অস্ত্র ও মাদকসহ মোট চারটি এবং সবুজের বিরুদ্ধে ডাকাতি ও চুরির দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন