নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি কলোনি এলাকায় নিজ প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
নিহত প্রকৌশলী জুলফিকার রহমান জিল্লু (২৮) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুল ইসলামের ছেলে।
জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বড়াইগ্রামের বনপাড়ায় বোনের বাড়ি থেকে বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন জিল্লু। গাড়িটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে পাশেই পার্কিং করা একটি ট্রাকের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রকৌশলী নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
বাংলারজমিন
২ মাস আগে
২২ মার্চ (রবিবার), ২০২৬, ৩ঃ১৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
