কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমীরের ঈদের শুভেচ্ছা বিনিময়

কূটনীতিকদের সঙ্গে জামায়াত আমীরের ঈদের শুভেচ্ছা বিনিময়

ফন্ট সাইজ:

জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি শনিবার রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তাঁর সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন।

এ সময় তিনি আমেরিকা, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, চীন, তুরস্ক, জার্মান, জাপান, কোরিয়া, ইটালি, ইন্ডিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, নেপাল, ভুটান, বেলজিয়াম, সিঙ্গাপুর, মায়ানমার, থাইল্যান্ড, সৌদি আরব, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিশর, প্যালেস্টাইন, আলজেরিয়া, কসোভো, আলবেনিয়া, ব্রুনেই, মালদ্বীপ, শ্রীলংকা প্রভৃতি দেশের কূটনীতিকবৃন্দ এবং ইউএনডিপি, ইউনেস্কো, ইউনিসেফ-সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

সিরু

২ মাস আগে

বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও মানবতা বিরোধী অপরাধী রাজাকারের সাথে বিদেশী কূটনৈতিকদের যোগাযোগ বাংলাদেশের প্রতি অমর্যদার।

Sayed Abul Bashar

২ মাস আগে

জামাতে ইসলাম মানুষের ঈমান নিয়ে খেলা করে আল্লাহর মনের মত ধর্ম ইসলাম জামাতে ইসলাম নয়

মন্তব্য করুন