নয় দেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল ভারত

ফন্ট সাইজ:

পশ্চিম এশিয়ায় যুদ্ধে বিমান হানা বেড়ে যাওয়ায় ভারত নয়টি দেশের আকাশসীমা ব্যবহারে ভারতের বিমাসংস্থাগুলির জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। ভারতের বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিএসএ এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানানো হয়েছে। যে সব দেশের আকাশসীমা এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি হলো, ইরান, বাহরাইন, ইরাক, ইসরাইল, জর্ডান, কুয়েত, লেবানন, কাতার ও সংযুক্ত আরব আমিরশাহী। এছাড়াও ওমান ও সৌদি আরবের আকাশসীমা ব্যাবহারে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। এই দুই দেশে ৩২ হাজার ফুট কম উচ্চতায় যাত্রীবাহী বিমান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলে এই দুই দেশের আকাশসীমা ব্যবহারেও পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

ডিজিএসএ-র পক্ষ থেকে বলা হয়েছে, পশ্চিম এশিয়ার যুদ্ধে যে ধরনের অস্ত্র ব্যবহার করা হচ্ছে তাতে ৪০ হাজার ফুট পর্যন্ত উচ্চতা নিরাপদ নয়। আরো জানানো হয়েছে, বিভিন্ন দেশের রাডার ব্যবস্থায় যাত্রীবাহী বিমান চিনতে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে।

সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়ন অব এভিয়েশন সেফটি এজেন্সি যে সতর্কতা জারি করেছে তার ভিত্তিতে ভিজিএসএ-র পক্ষ থেকে যাত্রীবাহী বিমানের সুরক্ষায় এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন