দেশ-বিদেশের মুসলমানদের প্রেসিডেন্টের শুভেচ্ছা

ঈদুল ফিতর

দেশ-বিদেশের মুসলমানদের প্রেসিডেন্টের শুভেচ্ছা

ফন্ট সাইজ:

প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসকারী সকল বাংলাদেশি এবং সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুক্রবার এক বাণীতে প্রেসিডেন্ট বলেন, ঈদের অনাবিল আনন্দে সবার জীবন ভরে উঠুক এবং সৌহার্দ্য ও সম্প্রীতি ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। তিনি মহান আল্লাহর কাছে দেশ, মুসলিম উম্মাহ ও বিশ্বের সকল মানুষের সুখ, শান্তি, কল্যাণ এবং উন্নতি কামনা করেন।

বাণীতে তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের শিক্ষা নতুন বাংলাদেশ গঠনে সবার মাঝে নতুন উদ্যম ও প্রেরণা যোগাবে। শান্তি, সম্প্রীতি, সাম্য ও সৌহার্দ্যভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এই উৎসবের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেসিডেন্ট উল্লেখ করেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে আসে। রোজার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে এবং অন্যায় ও পাপাচার থেকে বিরত থাকার শিক্ষা নেয়। ঈদের দিনে ধনী-গরিব নির্বিশেষে সবাই এক কাতারে শামিল হয়, যা সাম্য ও ভ্রাতৃত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি সমাজের বিত্তবানদের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবিলা করছে।

MD Khan

২ মাস আগে

জনাব তারেক রহমান প্রেসিডেন্টকে ‘গুড বয়’ বানানোর চেষ্টা করছেন। শুভকামনা।

হারুন আল রশিদ

২ মাস আগে

এক জন ঘাতক ও স্বৈরাচারের সঙ্গী ও সমর্থকের শুভেচ্ছা আমার দরকার নাই।

মন্তব্য করুন