টিকিট কালোবাজারির অভিযোগ, রেলের দুই স্টুয়ার্ড বরখাস্ত

টিকিট কালোবাজারির অভিযোগ, রেলের দুই স্টুয়ার্ড বরখাস্ত

ফন্ট সাইজ:

ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারির অভিযোগে রেলের দুই স্টুয়ার্ডকে বরখাস্ত করা হয়েছে। তারা স্টুয়ার্ড অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনে কর্মরত ছিলেন। শুক্রবার রেলপথ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বরখাস্ত স্টুয়ার্ডরা হলেন-মিনহাজুল ও ইমরান।

মন্ত্রণালয় জানিয়েছে, স্টুয়ার্ডদের বরখাস্ত করে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করে আগামী ২৪ মার্চের মধ্যে কৈফিয়ত তলব করেছে বাংলাদেশ রেলওয়ে।

সম্প্রতি ঢাকা থেকে চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের টিকেট কালোবাজারি একটি চক্রের দুই সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। প্রাথমিক অনুসন্ধানে ওই ভিডিওর সত্যতা পাওয়া যায় এবং টিকেট কালোবাজারির সঙ্গে ওই দুই স্টুয়ার্ডের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। ফলে তাদের চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সিরু

২ মাস আগে

> প্রত্যেকটি অপরাধের উপযুক্ত বিচার নিশ্চিত করতে পারলেই BNP গুপ্ত রাজাকার মুক্ত হবে।
> কারন, যে খানেই অপরাধ সে খানেই গুপ্ত রাজাকার।

ইরফান

২ মাস আগে

সদিচ্ছা থাকলে কালোবাজারি বন্ধ করা খুবই সহজ। ১। যাঁর টিকেট তিনিই ভ্রমণ করছেন এটা নিশ্চিত করা। এক্ষেত্রে NID সার্ভারের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যাচাই করা যায়। অন্যের টিকেটের ভ্রমণ বন্ধ হয়ে গেলে কালোবাজারি ৯০% সাথে সাথে বন্ধ হবে। তবে কর্মচারীর দুর্নীতি প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২। দেশের সকল স্থানে পর্যাপ্ত পরিমাণে রেল সেবা প্রদান করা। বর্তমানে যে পরিমাণ টিকেট বা রেল রয়েছে তা কমপক্ষে ৫০ গুণ বৃদ্ধি করতে হবে। ৩। টিকেট বিক্রি ১০ দিন আগে না দিয়ে যে কোন সময় করা বা অল্প খরচে ফেরতের সুযোগ রাখা।

ড. মো. মোস্তফা খান

২ মাস আগে

কালোবাজারীদের উপর নজরদারি আরো বাড়ানোর সাথে সাথে টিকিট বিক্রি পুরোটাই অনলাইনে ওপেন করে দিতে হবে অর্থাৎ ১০০% টিকিটই কাউন্টার ও অনলাইনে ওপেন এর ব্যবস্থা করতে হবে।

মন্তব্য করুন