পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায়

ফন্ট সাইজ:

পদ্মা ও যমুনা সেতু দিয়ে একদিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন পারাপার ও টোল আদায়ের রেকর্ড হয়েছে।  যানবাহন পারাপার এবং টোল আদায়ের পরিমাণ গত বছরের চেয়ে রেকর্ড পরিমাণ বেশি হয়েছে।  শুক্রবার বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এ সংক্রান্ত একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রেরণ করে। 

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে,  পদ্মা সেতুতে গত ১৭ই মার্চ থেকে ১৯শে মার্চ পর্যন্ত ৩দিনে ১ লাখ ১৯ হাজার ৬৮২টি যানবাহন পার হয়েছে।  গত বছর এই সংখ্যা ছিলো ১ লক্ষ ৮শ ২টি। এই  ৩ দিনে মোট টোল আদায় হয় ১৩ কোটি ২১ লক্ষ ৫১ হাজার ৮০০টাকা।  গত বছর টোল আদায় হয় ১২  কোটি ৭৮ হাজার ৪০০ টাকা। 

যমুনা সেতুতে এ বছর ১৮ই মার্চ ১দিনে সর্বোচ্চ ৫১ হাজার ৩৮৪টি যানবাহন পার হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল সর্বোচ্চ ৪৮ হাজার ৩৬৮টি। এ বছর  ১দিনে সর্বোচ্চ ৩ কোটি ৫১ লক্ষ ৮২ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়। গত বছর ছিল ৩ কোটি ৪৬ লক্ষ ২৭ হাজার ৮৫০টাকা। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে,  ২০২৫ সালের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকলেও এই বছর বড় কোন দুর্ঘটনা বা বড় ধরণের যানজট দেখা যায়নি। 

 

ঈদুল ফিতরে পদ্মা  সেতু  এবং যমুনা সেতু এলাকায় সরকারের নেয়া পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- টোল কালেক্টরদের প্রশিক্ষণ প্রদান, অত্যন্ত দক্ষ টোল কালেক্টরদের নিয়োগ, সার্বক্ষণিক টোল লেন চালুর ব্যবস্থা, মোটর সাইকেল লেন বৃদ্ধি, নন-স্টপ ETC চালু, মাওয়া বাস-বে উন্মুক্তকরণ, সার্ভেইল্যান্স ক্যামেরার মাধ্যমে উন্নত ট্রাফিক মনিটরিং, উচ্চ পর্যায়ের সার্বক্ষণিক মনিটরিং টিম গঠন, দুর্ঘটনারোধে ব্যবস্থা গ্রহণ, যাত্রীদের জরুরি সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান, এলেঙ্গা বাস-বে উন্মুক্তকরণ, সেতুর প্রতি ৫০০ মিটার পর পর সার্বক্ষনিক সিকিউরিটি গার্ড মোতায়েন,কর্ণফুলী টানেল থেকে আনা ১টি ভারী রেকারসহ মোট ৩টি রেকারের মাধ্যমে দ্রুত রেসকিউ কার্যক্রম সম্পন্নকরণ, ইমার্জেন্সি টোল লেন চালু ও ইফতার সামগ্রী বিতরণ ইত্যাদি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন