খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারীর পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারীর পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

ফন্ট সাইজ:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে মৃত্যুবরণকারী নিরব হোসেনের পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিরব হোসেনের সন্তানদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের তত্ত্বাবধানে কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মীর রাশেক আলম অভি ও আইন বিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

গত বছরের ৩১ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সময় ভিড়ে পদদলিত হয়ে নিরব হোসেনের মৃত্যু হয়। তার ছেলে তাহসিন হোসেন নাহিয়ান একজন আহত জুলাইযোদ্ধা।

২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর সাইন্সল্যাবের সামনে নাহিয়ান মেরুদণ্ডে গুলিবিদ্ধ হন। এতে শরীরের নীচের অংশ প্যারালাইজড হয়ে যায়। ড্যাবের পক্ষ থেকে নাহিয়ানের শারীরিক অবস্থার খোঁজ নেয়া হয় এবং পরবর্তীতে তার চিকিৎসা সংক্রান্ত যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেয়া হয়। এ সময় নিরবের পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন