ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

ইসরাইল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নিহত

ফন্ট সাইজ:

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নায়িনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার আইআরজিসির পক্ষ থেকে নায়িনি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভোরে এ হামলা চালানো হয়।
ইরানের মেহর নিউজের বরাতে এ খবর জানিয়ে ‘তুর্কি টুডে’র প্রতিবেদনে বলা হয়, নিহত হওয়ার আগে এক বিবৃতিতে জেনারেল নায়িনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছিলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলা সত্ত্বেও তেহরান এখনো ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম।

<%>

২ মাস আগে

The global community is now under the oppressive influence of notorious terrorists, predominantly hailing from Western bloc nations and their allied-dog! These individuals are widely recognized as infamous killers, their identities shrouded in “mystery and secrecy”!

মন্তব্য করুন