সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়াশোনার খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে আমরা সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, পাশে আছি এবং ভবিষ্যতেও সবসময় পাশে থাকবো।’
তিনি বলেন, ‘মৃতদেহের পরিবারকে আর্থিক সহযোগিতাসহ সরকারিভাবে বিধি মোতাবেক যা প্রাপ্য হবে, আমরা তা প্রদান করবো।’ সেইসঙ্গে নিহত মোশাররফ হোসেনের দুই সন্তানের পড়ালেখার খরচ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বহন করবে।’
আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘সরকার সবসময় প্রবাসীদের পাশে রয়েছে এবং প্রবাসীদের পাশে থাকবে।’ যুদ্ধ পরিস্থিতি শেষে পুনরায় আবার যারা ফেরত যেতে চাইবেন তাদেরকেও সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহতের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য পঞ্চাশ হাজার টাকার চেক প্রদান করেন। এছাড়া ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে মন্ত্রী জানান।
প্রবাসী কল্যাণ মন্ত্রী
সৌদিতে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়াশোনার খরচ বহন করবে সরকার
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
২০ মার্চ (শুক্রবার), ২০২৬, ৩ঃ০৪ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

আনজুর আলম
২ মাস আগেমৃত ব্যক্তির পরিবার কে আজীবন ভাতা দেওয়ার ব্যস্ততা করা হক ।