অনুশীলনের চোটে কপাল পুড়লো সোহেল রানার

অনুশীলনের চোটে কপাল পুড়লো সোহেল রানার

ফন্ট সাইজ:

ভিয়েতনাম সফরের উদ্দেশ্যে আজ রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে এর ঠিক আগমুহূর্তে বড়সড় এক ধাক্কা খেলো হাভিয়ের কাবরেরার দল। চোটের কারণে ছিটকে গেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। গতকালের অনুশীলনে চোটে পড়ায় তার আর দলের সঙ্গে যাওয়া হচ্ছে না।

১৬ই মার্চ থেকে শুরু হওয়া ২৮ সদস্যের প্রাথমিক ক্যাম্প শেষে আজ ২২ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কাবরেরা। এই তালিকায় বড় চমক সোহেল রানার আকস্মিক বাদ পড়া। এছাড়া জাতীয় দলে ফেরার চার দিনের মাথায় ফের বাদ পড়েছেন মিডফিল্ডার মানিক। কোচের ভরসার জায়গা ডিফেন্ডার ইসা ফয়সালও সাম্প্রতিক অফ-ফর্মের কারণে চূড়ান্ত দলে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছেন। তাদের পাশাপাশি ব্রাদার্স ইউনিয়নের গোলকিপার ইসহাক আকন্দ, শাকিল হোসেন ও রফিককেও ঢাকাতেই থেকে যেতে হচ্ছে।

ফুটবলের চূড়ান্ত স্কোয়াডের দল ২৩ জনের হলেও, আজ ঢাকা থেকে ২২ জনের দল নিয়ে রওনা দিচ্ছেন কাবরেরা। দলের বাকি সদস্য হামজা দেওয়ান চৌধুরী আগামী রোববার ভিয়েতনামে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন