বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

বরগুনার অর্ধশত গ্রামে ঈদ উদযাপন

ফন্ট সাইজ:

সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বরগুনায় প্রায় অর্ধশত গ্রামের অন্তত ২০ হাজার মানুষ ঈদুল ফিতর উদযাপন করেছেন। শুক্রবার  সকাল সাড়ে ৮টায় বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের মধ্য বকুলতলী গ্রামের মল্লিক বাড়ি জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। শতাধিক মুসল্লি এ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। বরগুনা সদর উপজেলার পাজরাভাঙ্গা, লাকুরতলা ও গৌরীচন্না, পাথারঘাটা উপজেলার হাতেমপুর, বেতাগী উপজেলার লক্ষ্মীপুরা ও কাজিরাবাদ, বামনা উপজেলার ছোনবুনিয়া, আমতলী উপজেলার গোজখালী এবং তালতলী উপজেলার নিদ্রা এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দারা ঈদুল ফিতর উদযাপন করছেন।
দীর্ঘ বছর ধরেই বরগুনা সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার কয়েকটি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদুল ফিতর উদযাপন করছেন। একইভাবে তারা ঈদুল আযহা উদযাপন করে আসছেন।

Bonggoj Bihonggo

২ মাস আগে

বাংলাদেশের যারা সৌদি আরবের সাথে তারিখ মিলিয়ে ঈদ করে, তারা কি সৌদি আরবের সেহেরি খাওয়ার সময়ে সেহেরি খেয়েছে, ইফতার করার সময়ে করেছে? সৌদি আরবের ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়ে?

মন্তব্য করুন