যমুনা সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইলের করোটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। তবে স্থবির হয়ে নেই যানবাহন। ধীরগতিতে চলাচল করছে। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে, যা চাপ বৃদ্ধির অন্যতম কারণ।
বুধবার মধ্যরাত থেকে সেতুর পূর্ব প্রান্ত থেকে রাবনা বাইপাস পর্যন্ত তীব্র যানজট থাকলেও বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল বন্ধ না থাকলেও ধীরগতিতে চলছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ জানিয়েছে, অতিরিক্ত যানবাহনের চাপ, ছোটখাটো দুর্ঘটনা এবং কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে পড়ায় এই ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
মহাসড়কে ধীরগতি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫১ হাজার গাড়ি পারাপার
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৬ঃ১০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
