এক দিনের ব্যবধানে দুই দফা সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১৫ হাজার ৩৩৮ টাকা কমে এখন ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।
একইভাবে, ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ৫০ হাজার ৩৬৮ টাকা থেকে কমে হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা। ১৮ ক্যারেট সোনা ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ২০ টাকা। আর সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকা থেকে কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।
সোনার দাম ভরিতে কমল ১৫ হাজার টাকা
অনলাইন ডেস্ক
অনলাইন
২ মাস আগে
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৫ঃ৪০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
