চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাত্র সাতজন মুসল্লি ঈদ উদ্যাপন করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে মাইকে ‘ঈদ মোবারক’ ঘোষণা দিয়ে ওই সাতজন মুসল্লি ঈদের জামাতে অংশ নেন।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদ্যাপিত হয়ে থাকে। তবে চলতি বছর ঘটেছে এই ব্যতিক্রমী ঘটনা।
সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.)-এর ছেলে মাওলানা আবু বকর সিদ্দিকের অনুসারীরা এই জামাতে অংশ নেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘নাইজার, মালিসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে। ইসলাম একটি বৈশ্বিক ধর্ম, চাঁদও একটি, তাই ঈদও একই দিনে হওয়া উচিত। সেই বিশ্বাস থেকেই আমরা আজ ঈদের নামাজ আদায় করেছি।’
চাঁদপুরে ৭ মুসল্লির ঈদ উদ্যাপন
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ মাস আগে
১৯ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬, ৪ঃ৩৭ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

Abu siyef
২ মাস আগেএদের বিচার প্রকাশ্য হওয়া উচিত কারণ এরা ইসলামের দুশমন